• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া
প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিএনপিকে আন্দোলনের ভয় দেখাবেন না: সংসদ সদস্য বাদশা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহানগরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বাদশা বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর থেকে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে দলটি। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে বিএনপি জনগণের সমর্থন অর্জন করেছে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকা সত্ত্বেও একটি গোষ্ঠী বিএনপিকে আন্দোলনের ভয় দেখাচ্ছে। যে দলের জন্ম রাজপথে, সেই দলকে উন্নয়নের অগ্রযাত্রায় আন্দোলনের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বাদশা। তিনি বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সবাইকে রাজপথে প্রস্তুত থাকতে হবে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও খায়রুল বাসার এবং জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ অন্য নেতারা।

সমাবেশ শেষে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, মাত্র সাত মাসে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে কাজের মাধ্যমে একের পর এক উন্নয়ন সাধন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে দেশে-বিদেশে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন

শ্যালিকাকে বিয়ে করে বিপাকে মাসুদ

উখিয়ায় নলকূপ খননের সময় মাটির নিচে আগুন

প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

তাঁরা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বগুড়ায় যুবদলের সব ইউনিটের নেতাকর্মীরা রাজপথে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন। যুবদল কখনো মামলা-হামলার ভয় করে না। দেশের গণতন্ত্র বিনষ্ট করতে কেউ আন্দোলনের হুমকি দিলে তা মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা। এ সময় দুই নেতা বলেন, তাঁদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করতে জানেন। দেশের বৃহত্তর স্বার্থে সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সর্বদা রাজপথে প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তাঁরা।

এমএস/

  • বগুড়া
এ সম্পর্কিত আরও খবর
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন হাজারো মানুষ
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন হাজারো মানুষ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী বগুড়া ও গোপালগঞ্জকে আলাদাভাবে দেখতে চান না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রধানমন্ত্রী বগুড়া ও গোপালগঞ্জকে আলাদাভাবে দেখতে চান না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বগুড়ায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
বগুড়ায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X